Krak KrakBacks রিওয়ার্ডস প্রোগ্রাম - অফিশিয়াল শর্তাবলী

KRAK KRABACKS REWARDS রিওয়ার্ডস প্রোগ্রাম - অফিশিয়াল শর্তাবলী


এই প্রচারে অংশগ্রহণ করে, আপনি এই অফিশিয়াল নিয়মাবলী এবং KRAKEN.COM পরিষেবার শর্তাবলীতে সম্মত হন, যার প্রতিটি একটি চুক্তি তৈরি করে। চুক্তিতে প্রবেশ করার আগে সেগুলি মনোযোগ দিয়ে পড়ুন।


স্পন্সর

Payward Inc., Delaware-এর সাথে একত্রিত একটি কোম্পানি যার রেজিস্ট্রেশন নম্বর 5017249 এবং রেজিস্টার করা ঠিকানা 1209 Orange St., Wilmington, Delaware 19801

যোগ্য অঞ্চল

বিশ্বব্যাপি, তবে Kraken যেসব অঞ্চল ও দেশে পরিষেবা প্রদান করে না, সেগুলি বাদে। সেই দেশ ও অঞ্চলগুলির নাম এই ওয়েবসাইটে রয়েছে। এছাড়াও, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বেলজিয়াম, কানাডা, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, পোল্যান্ড, সিঙ্গাপুর, সুইডেন, তুরষ্ক, যুক্তরাজ্য ও মেইন, ওয়াসিংটন, ইন্ডিয়ানা ও নিউইয়র্ক যুক্তরাষ্ট্র।

প্রচারের সময়কাল

প্রচার 26 জুন, 2025 সালের 1:00 pm UTC থেকে শুরু হবে এবং Kraken-এর নিজস্ব বিবেচনা অনুযায়ী বন্ধ না হওয়া পর্যন্ত এটি চলবে। Kraken যেকোনো সময় কোনো নোটিশ ছাড়াই এই প্রচার স্থগিত, পরিবর্তন বা সমাপ্ত করতে পারে।

কীভাবে অংশগ্রহণ করবেন

  1. ইউজারদের অবশ্যই বৈধ ও সক্রিয় Krak অ্যাকাউন্ট থাকতে হবে।
  2. দিনে একবার, যেসব ইউজার Krak অ্যাপ দিয়ে একটি যোগ্য পিয়ার-টু-পিয়ার পেমেন্ট ট্রানজেকশন করেন, তারা একটি যাদৃচ্ছিক রিওয়ার্ড পাওয়ার যোগ্য হবেন (“KrakBack”)।
  3. যোগ্য হলে, ইউজার ও পেমেন্ট লেনদেনের প্রাপক দুজনেই রিওয়ার্ড পাওয়ার জন্য যোগ্য হবেন।
  4. অংশগ্রহণকারীরা দিনে একটি রিওয়ার্ডই পাবেন। এক দিনে একই ইউজার একাধিক এন্ট্রি করলে (দিনের হিসাব ইউজারের দেশে মধ্যরাত থেকে গণনা করা হবে), একাধিক রিওয়ার্ড পাবেন না।

বিজয়ী নির্বাচন

যোগ্য রিওয়ার্ড, প্রতিটি Krak পেমেন্ট লেনদেনে অ্যাসাইন করা পূর্বনির্ধারিত সম্ভাব্যতার ভিত্তিতে বন্টন করা হবে। রিওয়ার্ড পাওয়ার সম্ভাবনা একই থাকে এবং অংশগ্রহণকারীর সংখ্যা, লেনদেনের পরিমাণ বা ফ্রিকোয়েন্সির উপর ভিত্তি করে তা পরিবর্তিত হয় না। Kraken-এর নিজস্ব বিবেচনা ও সিস্টেমের উপলভ্যতা অনুযায়ী, প্রতিটি যোগ্য ট্রান্সফার স্বতন্ত্রভাবে একটি যাদৃচ্ছিক রিওয়ার্ডকে ট্রিগার করে। Kraken যেকোনো সময়, যেকোনো কারণে সম্ভাব্যতা অ্যাডজাস্ট করা, পুরস্কারের উপলভ্যতা স্থগিত বা সমাপ্ত করার অধিকার রাখে।

পুরস্কার

সম্পূর্ণ ক্রিপ্টোকারেন্সির অর্থরাশি থাকা রিওয়ার্ড যোগ্য Krak পেমেন্ট লেনদেনের প্রাপকদের ও ইউজারদের যাদৃচ্ছিকভাবে দেওয়া হবে। প্রতিটি পুরস্কার যাদৃচ্ছিকভাবে অ্যাসাইন করা একটি সম্পূর্ণ ইউনিটের ক্রিপ্টোঅ্যাসেট হবে যার মূল্য আনুমানিক 1 PEPE থেকে 1 BTC পর্যন্ত হতে পারে। কোনো পুরস্কারের মোট আনুমানিক রিটেল মূল্য (ARV) মার্কেট মূল্য ও উপলভ্যতার উপর ভিত্তি করে পরিবর্তন হতে পারে।
পুরস্কার সাধারণত যোগ্যতা নিশ্চিত করার পর বিজয়ীর Krak বা Kraken অ্যাকাউন্টে ক্রেডিট হয়, তবে Kraken যেকোনো কারণে, যেমন যাচাইকরণ, প্রযুক্তিগত বা পরিচালনা সংক্রান্ত সমস্যার জন্য ক্রেডিট করায় সর্বাধিক 30 দিন পর্যন্ত দেরি করতে পারে।

Krak, Kraken-এর অধিভুক্ত একটি ব্র্যান্ড।

  1. অংশগ্রহণের যোগ্যতা

আপনি প্রচারে অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত হবেন যদি, তাতে প্রবেশ করা ও প্রচার চলাকালীন আপনি নিম্নলিখিত নিয়মগুলি মানেন:

  • উপরে উল্লেখ করা যোগ্য অঞ্চলগুলিতে বসবাস করেন;
  • Kraken.com পরিষেবার শর্তাবলী মেনে চলেন;
  • এই নিয়মাবলীতে সম্মত হন এবং এখানে থাকা যেকোনো ও সব প্রয়োজনীয়তা পূরণ করেন ও মেনে চলেন;
  • Kraken.com পরিষেবার শর্তাবলী, এই নিয়মাবলী বা প্রযোজ্য আইন অনুসারে অন্যকোনোভাবে অংশগ্রহণের অযোগ্য নন।

প্রচারে অংশগ্রহণ করে, আপনি স্বীকার করেন ও নিশ্চয়তা দেন যে আপনি উপরের প্রতিটি শর্ত পূরণ করেন এবং প্রচার চলাকালীন তা পূরণ করা অব্যাহত রাখবেন এবং প্রচারে অংশগ্রহণ করার জন্য আপনি যোগ্য।

  1. অযোগ্য ঘোষণা করা

Kraken যদি নিজস্ব বিবেচনায় সিদ্ধান্ত নেয় যে আপনি Kraken.com পরিষেবার শর্তাবলী সহ এই নিয়মাবলী বা প্রযোজ্য আইন মেনে চলছেন না, তাহলে আপনার অংশগ্রহণ বাতিল করার অধিকার Kraken-এর রয়েছে।

  1. বিজয়ী জানানোর নোটিফিকেশন

বিজয়ীকে Krak অ্যাপ বা অংশগ্রহণকারীর দেওয়া অন্য যেকোনো যোগাযোগের পদ্ধতিতে জয়ের বিষয়ে জানানো হবে। এরমধ্যে ইন-অ্যাপ নোটিফিকেশন, ইমেল বা ডিরেক্ট মেসেজ রয়েছে। যোগ্যতা যাচাই করার জন্য বিজয়ীদের কাছ থেকে অতিরিক্ত তথ্য চাওয়া হলে, তাদের অবশ্যই তা দিতে হবে।

  1. সম্মতি ও অনুমোদন

প্রচারে প্রবেশ করে আপনি সম্মত হন যে যেকোনো কনটেন্ট এবং এই প্রচারের সাথে সম্পর্কিত যেকোনো তথ্য যা আপনি জমা দিয়েছেন বা যা Kraken সংগ্রহ করেছে, তা Kraken ও তার সহযোগী ব্যবসায়িক সত্তারা ব্যবহার করতে পারবে। এছাড়াও, আপনি Kraken থেকে মার্কেটিং সংক্রান্ত যোগাযোগ সহ বিভিন্ন যোগাযোগ গ্রহণে সম্মতি দিচ্ছেন এবং অপ্ট-ইন করছেন। আপনি এই প্রচার পরিচালনা করার জন্য ও প্রযোজ্য আইন মেনে চলার জন্য Kraken ও তার এজেন্টদেরকে আপনার নাম, ঠিকানা ও অন্যান্য তথ্য সংগ্রহ করার ও থার্ড পার্টিকে তা দেওয়ার অনুমতি দিচ্ছেন।
আপনি যদি বিজয়ী হন তাহলে আপনার পরিচয়জ্ঞাপক তথ্য, প্রচারের সুবিধার্থে ও প্রযোজ্য আইন, ট্যাক্স ও রিপোর্ট সংক্রান্ত শর্ত মেনে চলার উদ্দেশ্যে থার্ড পার্টির কাছে প্রকাশ করা হতে পারে। Kraken এই প্রচারের সাথে সম্পর্কিত কারণে সংগ্রহ করা ব্যক্তিগত তথ্য, তার নিজস্ব
প্রাইভেসি পলিসি অনুসারে ব্যবহার করবে।

  1. দাবি পরিত্যাগ

আপনার ইন্টারনেট পরিষেবার পরিবর্তন বা তা উপলভ্য না থাকা বা অন্য কোনো কারণে আপনি প্রচার অ্যাক্সেস করতে বা অন্যথায় তাতে অংশগ্রহণ করতে না পারলে তার দায় Kraken-এর হবে না। এই নিয়মাবলীর অন্য কোনো বিধানকে সীমিত না করে, এই প্রচারের ফলে হওয়া কোনো ক্ষয়ক্ষতির জন্য Kraken দায়ী থাকবে না।

  1. দায়বদ্ধতার সীমা, বিবাদ ও নিয়ন্ত্রক আইন

এই প্রচারে অংশগ্রহণ করে, আপনি Kraken-কে এমন সব ক্ষতি, আঘাত, মৃত্যু, আর্থিক ক্ষতি, দাবি, পদক্ষেপ, চাহিদা বা অন্যান্য দায়বদ্ধতা থেকে দায়মুক্ত করছেন যা আপনার যেকোনো পুরস্কার গ্রহণ, মালিকানা এবং/অথবা ব্যবহার থেকে বা এই প্রচারে অংশগ্রহণ থেকে উদ্বুদ্ধ হতে পারে।

প্রযোজ্য আইনের অনুমতি সাপেক্ষে: (1) প্রচার থেকে উদ্বুদ্ধ বা এর সাথে সম্পর্কযুক্ত যেকোনো বিবাদ স্বতন্ত্রভাবে সমাধান করা হবে, ক্লাস অ্যাকশন ছাড়াই; (2) যেকোনো দাবি আসল আউট-অফ-পকেট খরচের সীমিত থাকবে যা $25.00 থেকে বেশি হতে পারবে না; (3) কোনো পরিস্থিতিতেই আপনাকে শাস্তিমূলক, ঘটনাচক্রে, ফলাফলমূলক বা বিশেষ ক্ষতির জন্য দাবি করার অনুমতি দেওয়া হবে না এবং আপনি ইনজাংটিভ বা ইক্যুইটেবল রিলিফের (সমমূল্যের ক্ষতিপূরণ) সমস্ত অধিকার পরিত্যাগ করছেন।

  1. নিয়ন্ত্রণকারী আইন

এই চুক্তি ইংল্যান্ড ও ওয়েলসের আইন অনুসারে পরিচালিত হবে এবং যেকোনো বিবাদের নিষ্পত্তি লন্ডন, ইংল্যান্ডের আর্বিট্রেশন নীতি অনুসারে LCIA নিয়মাবলীর অধীনে হবে। Kraken যেকোনো আদালদের উপযুক্ত এখতিয়ারে ইক্যুইটেবল রিলিফ চাইতে পারবে।

  1. সাধারণ নিয়মাবলী

Kraken যেকোনো সময় এই প্রচার সংশোধন বা বাতিল করতে পারে। কোনো প্রবিধান কার্যকর করা না গেলে সেটিকে বাতিল হিসাবে গণ্য করা যাবে না। সবক্ষেত্রেই Kraken-এর সিদ্ধান্ত চূড়ান্ত হবে ও তা মানতে হবে। আইনত নিষিদ্ধ হলে সেক্ষেত্রে এই নিয়ম কার্যকর নয়।