পুনরাবৃত্তিমূলক কেনাকাটা

DCA করার আরও স্মার্ট উপায়।

Hero

পাওয়া যাচ্ছে

App icon

Kraken-এ

অনুভূতি নয়, উদ্দেশ্যের ভিত্তিতে বিনিয়োগ করুন। কৌশলগত পদ্ধতি অনুসরণ করুন এবং আন্দাজে লেনদেনের সময় নির্ধারণের ঝুঁকি এড়িয়ে চলুন। আপনার দীর্ঘমেয়াদি আর্থিক লক্ষ্য পূরণের জন্য একটি ডলার-কস্ট অ্যাভারেজিং (DCA) কৌশল তৈরি করুন।

পুনরাবৃত্তিমূলক কেনাকাটার সুবিধাগুলো হল

আত্মবিশ্বাসের সাথে বিনিয়োগকরুন

আপনার কোনো জটিল চার্ট বা দামী হার্ডওয়্যারের প্রয়োজন নেই। ডলার-কস্ট অ্যাভারেজিং (DCA) ক্রিপ্টোতে বিনিয়োগকে সহজ করে, দৈনিক, সাপ্তাহিক, মাসিক না কাস্টম সেটা আপনিই ঠিক করবেন।

Select cadence or set custom

মার্কেটের অস্থিরতা নেভিগেট করুন

সময় হাতে নিয়ে ধীরে ধীরে কিনুন যাতে দামের ওঠানামা মসৃণভাবে সামলানো যায়। ধীরে ধীরে বিনিয়োগ করলে হঠাৎ মার্কেটে যে কোনো পরিবর্তনের প্রভাব আপনার উপর প্রভাব ফেলবে না।

Dollar cost averaging

নমনীয় এবং অ্যাক্সেস করার মতো

মার্কেটের ওঠানামা ধরে ধরে সময় মিলিয়ে কেনাবেচা করা বন্ধ করুন। DCA-র স্বয়ংক্রিয় পদ্ধতি খুব কম ঝামেলায় আপনাকে নিয়মিতভাবে বিনিয়োগ করতে সাহায্য করে। আপনি শুধু আপনার সময়সূচি সেট আপ করুন, বাকি সব আমরা দেখব।

Example of recurring buy activity

ডলার-কস্ট অ্যাভারেজিং ক্যালকুলেটর

Kraken DCA ক্যালকুলেটর ব্যবহার করে দেখুন, বিভিন্ন ক্রিপ্টোকারেন্সিতে ডলার-কস্ট অ্যাভারেজ করলে আজ আপনার সম্পদের মূল্য কত হতো।

যদি আমি করতাম
বিনিয়োগ করা হয়েছে
এতে
প্রত্যেক
থেকে
মোট মূল্য
$0.00 USD
0.00%
+ 0.00 USD
মোট বিনিয়োগ
$0.00 USD
যদি আমি করতাম
বিনিয়োগ করা হয়েছে
এতে
প্রত্যেক
থেকে
মোট মূল্য
$0.00 USD
0.00%
+ 0.00 USD
মোট বিনিয়োগ
$0.00 USD

পুনরাবৃত্তিমূলক কেনাকাটা আপনাকে আপনি কতটা এবং কত ঘনঘন বিনিয়োগ করবেন, তা ঠিক করার স্বাধীনতা দেয়।

যে কোনো সময় যে কোনো জায়গা থেকে বিনিয়োগ করুন

kraken.com-এ অথবা Kraken-এর মোবাইল অ্যাপের মাধ্যমে সাইন ইন করুন। আমাদের প্ল্যাটফর্ম আপনাকে যে কোনো সময়, যে কোনো স্থান থেকে আপনার বিনিয়োগের সঙ্গে সংযুক্ত রাখে।

Kraken portfolio
আপনার পরিকল্পনা পার্সোনালাইজ করুন

পুনরাবৃত্তিমূলক কেনাকাটা আপনাকে আপনি কতটা এবং কত ঘনঘন বিনিয়োগ করবেন, তা ঠিক করার স্বাধীনতা দেয়। এটা করা হয়ে গেলে বাকিটা আমাদের উপর ছেড়ে দিন।

Set the frequency
আপনার কৌশল আরও নিখুঁতভাবে ঠিক করে নিন

আপনার পুনরাবৃত্তিমূলক কেনাকাটার সময়সূচি চালু হওয়ার আগে যে নির্দিষ্ট মূল্য শর্ত পূরণ করতে হবে, তা নির্ধারণ করে দিন।

Set your target price
সবসময় নমনীয়

আপনার পুনরাবৃত্তিমূলক কেনাকাটার সময়সূচি যে কোনো সময় ঠিক করুন। কয়েকটি ক্লিকেই রাশি বদলান, সময়সূচি পরিবর্তন করুন, অথবা পেমেন্ট পদ্ধতি আপডেট করুন।

Edit anytime
Investor strategies

ক্রিপ্টো বিনিয়োগকারীদের মধ্যে 59% লোক ডলার-কস্ট অ্যাভারেজিংকে তাদের প্রধান বিনিয়োগ কৌশল হিসেবে ব্যবহার করেন

DCA কৌশল সংক্রান্ত সার্ভে

আমাদের সার্ভেতে ক্রিপ্টো বিনিয়োগকারীদের 46% বলেছেন, DCA-র সবচেয়ে বড় সুবিধা হলো এটি তাদেরকে মার্কেটের অস্থিরতার সময়ে সুরক্ষা পেতে সাহায্য করে।

আমাদের সার্ভেতে দেখা গেছে, যারা বছরে $150,000-এর বেশি আয় করেন, তাদের বেশিরভাগই মার্কেটের সময় মিলিয়ে কেনাবেচা করার চেষ্টা করার চেয়ে DCA-কে বেশি পছন্দ করেন।

DCA-কে যাঁরা তাদের প্রধান ক্রিপ্টো বিনিয়োগ কৌশল হিসেবে ব্যবহার করেন, তাঁদের মধ্যে 61% লোক ক্ষতির মুখে পড়লে আরও বেশি অর্থ যোগ করে তাঁদের বিনিয়োগ বাড়িয়ে নেন।

Investor strategies

ক্রিপ্টো বিনিয়োগকারীদের মধ্যে 59% লোক ডলার-কস্ট অ্যাভারেজিংকে তাদের প্রধান বিনিয়োগ কৌশল হিসেবে ব্যবহার করেন

DCA কৌশল সংক্রান্ত সার্ভে

আমাদের সার্ভেতে ক্রিপ্টো বিনিয়োগকারীদের 46% বলেছেন, DCA-র সবচেয়ে বড় সুবিধা হলো এটি তাদেরকে মার্কেটের অস্থিরতার সময়ে সুরক্ষা পেতে সাহায্য করে।

আমাদের সার্ভেতে দেখা গেছে, যারা বছরে $150,000-এর বেশি আয় করেন, তাদের বেশিরভাগই মার্কেটের সময় মিলিয়ে কেনাবেচা করার চেষ্টা করার চেয়ে DCA-কে বেশি পছন্দ করেন।

DCA-কে যাঁরা তাদের প্রধান ক্রিপ্টো বিনিয়োগ কৌশল হিসেবে ব্যবহার করেন, তাঁদের মধ্যে 61% লোক ক্ষতির মুখে পড়লে আরও বেশি অর্থ যোগ করে তাঁদের বিনিয়োগ বাড়িয়ে নেন।

পুনরাবৃত্তিমূলক কেনাকাটা সম্পর্কিত প্রশ্নাবলী

ডলার-কস্ট অ্যাভারেজিং হলো এমন একটি বিনিয়োগ কৌশল যেখানে একজন ব্যক্তি নির্দিষ্ট সময় অন্তর নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে কোনো অ্যাসেট, যেমন ক্রিপ্টোকারেন্সি কিনে থাকেন।

ডলার-কস্ট অ্যাভারেজিং (DCA)-এর মূল নীতি হলো, নিয়মিত ছোট পরিমাণে বিনিয়োগ করলে দামের ওঠানামার সুবিধা নেওয়া যায়। দাম কমলে একই পরিমাণ অর্থে বেশি অ্যাসেট কেনা যায়, আর দাম বাড়লে কম কেনা যায়।

এটি সময়ের সঙ্গে সঙ্গে কেনা অ্যাসেটের “গড় খরচকে সমান” করতে সহায়তা করে।

এটি মার্কেটের “সময়-নির্ধারণের” গুরুত্বও কমাতে সাহায্য করে, কারণ বিনিয়োগকারীরা একবারে বড় অঙ্কের অ্যাসেট না কিনে সময়ের ব্যবধানে ধারাবাহিকভাবে অ্যাসেট সঞ্চয় করতে পারেন।

ক্রিপ্টো ডলার-কস্ট অ্যাভারেজিং ব্যবহারের ক্ষেত্রে একজন বিনিয়োগকারী তার বিনিয়োগের মূলধনকে ছোট ছোট ভাগে ভাগ করে বিনিয়োগ করেন এবং দীর্ঘ সময় ধরে বিভিন্ন দামে বহুবার ক্রয় করেন। 

কিছু ট্রেডারের জন্য মার্কেটের প্রবণতা সময়মতো বুঝে একসাথে বড় অঙ্কের বিনিয়োগ করার চেয়ে, ডলার-কস্ট অ্যাভারেজিং-এর বাজারে দীর্ঘমেয়াদে থাকার ওপর জোর দেওয়ার পদ্ধতি বেশি উপযোগী হতে পারে।

একটি শৃঙ্খলাবদ্ধ DCA কৌশল অনুসরণ করলে, বিনিয়োগকারীরা তুলনামূলকভাবে আরও প্যাসিভ বিনিয়োগ পদ্ধতিতে সময়ের সঙ্গে ধীরে ধীরে তাদের ক্রিপ্টো সম্পদ বাড়ানোর সুযোগ পান।

ডলার-কস্ট অ্যাভারেজিং কীভাবে কাজ করে, তা দেখবেন? আগে বিভিন্ন ক্রিপ্টোকারেন্সিতে ডলার-কস্ট অ্যাভারেজিং করে বিনিয়োগ করলে আজ আপনার সেই বিনিয়োগের মূল্য কত হতো, তা দেখুন।

একবার চেষ্টা করে দেখুন এবং DCA কৌশলটি কতটা শক্তিশালী হতে পারে তা অনুভব করুন।

ডলার-কস্ট অ্যাভারেজিং লোকেদের জন্য নিয়মিতভাবে তাদের ক্রিপ্টো পোর্টফোলিও তৈরি করার একটি সহজ উপায় প্রদান করে।

Kraken গ্রাহকদের কয়েকশো আলাদা আলাদা ক্রিপ্টোকারেন্সিতে পুনরাবৃত্তিমূলক কেনাকাটা সেট আপ করতে দেয়, যাতে মার্কেটের অবস্থা যাই হোক না কেন তারা নিয়মিতভাবে কয়েন সংগ্রহ করতে পারেন।

আজই Kraken-এ পুনরাবৃত্তিমূলক কেনাকাটা সেট আপ করে ডলার-কস্ট অ্যাভারেজিং শুরু করুন।

কিছু লোক মনে করেন যে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করার জন্য ডলার-কস্ট অ্যাভারেজিং কৌশল ব্যবহার করলে নিম্নলিখিত সুবিধাগুলো হতে পারে:

  • মূল্য ওঠানামার প্রভাব কমানো এবং অস্থিরতার পরিস্থিতিকে মসৃণ করা।
  • ট্রেডিং প্রক্রিয়ায় আবেগের প্রভাব কমানো।
  • “সঠিক” সময়ে কেনার চেষ্টা করার মতো অসম্ভব কাজ এড়িয়ে যাওয়া।

অস্থিরতাকে মসৃণ করা 

ডলার-কস্ট অ্যাভারেজ কৌশল কিছু ট্রেডারকে ক্রিপ্টো মার্কেটের অনিশ্চিত পরিস্থিতিতে সময়ের ভিত্তিতে বিনিয়োগ ভাগ করে আরও ভালোভাবে বিনিয়োগ করতে সাহায্য করতে পারে।

আবেগের ভিত্তিতে ট্রেডিং করবেন না 

যখন বিনিয়োগকারীরা মার্কেটের স্বল্পমেয়াদে ওঠা-নামা বা খবর বা কোনো ঘটনার প্রতি মানসিক প্রতিক্রিয়ার ভিত্তিতে সিদ্ধান্ত নেন তখন আবেগের ভিত্তিতে ট্রেডিং ঘটে। এর ফলে হঠাৎ করে কেনা বা বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে, যা প্রায়শই দুটি সাধারণ অনুভূতির দ্বারা প্রভাবিত হয়:

  • সবার সাথে তাল মিলিয়ে না চলার ভয় (FOMO)।
  • ভয়, অনিশ্চয়তা এবং সন্দেহ (FUD)।

এমন আবেগগুলো কখনও কখনও বিচার ক্ষমতাকে দুর্বল করে দেয় এবং এর থেকে বিনিয়োগের ক্ষেত্রে খারাপ সিদ্ধান্ত আসতে পারে।

ডলার-কস্ট অ্যাভারেজিং কৌশল ব্যবহার করে, বিনিয়োগকারীরা তাদের আবেগকে সরিয়ে রেখে মার্কেটের উত্থান-পতনের উপর নির্ভর না করেই নিয়মিত এবং পূর্বনির্ধারিত বিনিয়োগের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হতে পারেন।

মার্কেটের সময় নির্ধারণের প্রয়োজন নেই 

মার্কেটের সময় নির্ধারণের মানে হলো বিনিয়োগ কেনা বা বিক্রি করার সেরা সময়ের পূর্বাভাস দেওয়া, কিন্তু এই পদ্ধতিটি সাধারণত অপ্রয়োজনীয় এবং ঝুঁকিপূর্ণ। অর্থনৈতিক ঘটনা এবং বিনিয়োগকারীর মনোভাবের মতো অপ্রত্যাশিত কারণগুলোর কারণে মার্কেটের ওঠা-নামার সঠিকভাবে পূর্বাভাস দেওয়া বিশেষজ্ঞদের জন্যও কঠিন। নিয়মিত ট্রেডিং-এ বেশি ফি লাগতে পারে, যা সম্ভাব্য লাভ কমাতে পারে এবং মোট রিটার্ন হ্রাস করতে পারে।

যদিও ক্রিপ্টোকারেন্সিতে ডলার-কস্ট অ্যাভারেজিং ব্যবহারের কিছু সুবিধা রয়েছে, তবুও এটি পুরোপুরি ত্রুটিমুক্ত নয়।

  • কম আয়: কিছু শিল্পপতি দাবি করেন যে DCA কৌশল ব্যবহার করলে অন্যান্য ট্রেডিং সিস্টেমের তুলনায় প্রত্যাশার চেয়ে কম রিটার্ন হতে পারে, বিশেষ করে যদি এই পুনরাবৃত্তিমূলক কেনাকাটার বড় অংশ ঊর্ধ্বমুখী মার্কেটে করা হয়ে থাকে।
  • কম নমনীয়তা: যে সব বিনিয়োগকারী একাধিক অ্যাসেটের মধ্যে ট্রেডিং করার পরিবর্তে দীর্ঘ সময় ধরে শুধুমাত্র একটি ক্রিপ্টোকারেন্সি কিনবেন বলে মনস্থির করে থাকেন, তারা অন্য সম্ভাব্য লাভজনক সুযোগগুলো মিস করতে পারেন যা DCA-এর মাধ্যমে পাওয়া সম্ভব নাও হতে পারে।

আপনি পুনরাবৃত্তিমূলক কেনাকাটার মাধ্যমে Kraken সমর্থিত 200+ ক্রিপ্টোকারেন্সির যে কোনোটিই DCA ব্যবহার করে কিনতে পারেন। আমাদের ক্রিপ্টো নির্দেশিকাআপনাকে সাহায্য করতে পারে, কিন্তু অনুগ্রহ করে কিছু সোর্স রিভিউ করবেন।

ক্রিপ্টোতে DCA ব্যবহার করার কোনো ‘সেরা’ সময় নেই, এটি আপনার পছন্দ এবং লক্ষ্যগুলোর উপর নির্ভর করে। যেহেতু DCA মার্কেটের সময় নির্ধারণ করার প্রয়োজনকে দূর করে তাই আপনি আপনার জন্য সবচেয়ে উপযুক্ত সময়সূচি অনুসরণ করতে পারেন। যদিও এটি মার্কেটের ওঠানামার সাথে মোকাবিলা করার একটি উপায় প্রদান করে তবুও এর কার্যকারিতা ক্রিপ্টো মূল্যের দিকের উপর নির্ভর করে।

এই উপকরণগুলি শুধুমাত্র সাধারণ তথ্যের উদ্দেশ্যে ব্যবহরের জন্য এবং বিনিয়োগ পরামর্শ বা কোনও ক্রিপ্টোঅ্যাসেট কেনা, বিক্রি, অংশীদারিত্ব বা ধারণ করার জন্য বা কোনও নির্দিষ্ট ট্রেডিং কৌশলে জড়িত হওয়ার জন্য সুপারিশ বা অনুরোধ নয়। Kraken তাদের উপলব্ধ কোনো নির্দিষ্ট ক্রিপ্টোঅ্যাসেটের দাম বাড়াতে বা কমাতে কাজ করে না এবং তা করবেও না। কিছু ক্রিপ্টো পণ্য ও মার্কেট নিয়ন্ত্রিত নয়, এবং আপনি সরকার কর্তৃক প্রদত্ত ক্ষতিপূরণ ও/অথবা নিয়ন্ত্রক সুরক্ষা ব্যবস্থার আওতায় নাও থাকতে পারেন। ক্রিপ্টোঅ্যাসেট বাজারের অনিশ্চিত স্বভাবের কারণে তহবিলের ক্ষতি হতে পারে। যেকোনো আয়ের ক্ষেত্রে ও/বা আপনার ক্রিপ্টোঅ্যাসেটের দাম বাড়ার জন্য আপনাকে কর দিতে হতে পারে এবং কর দেওয়ার বিষয়ে আলাদা করে আপনার পরামর্শ নেওয়া উচিত। ভৌগোলিক নিষেধাজ্ঞা প্রযোজ্য হতে পারে।

পুনরাবৃত্তিমূলক কেনাকাটা স্থাপনের ফলে আপনার কার্ডটি বাতিল না হওয়া পর্যন্ত আপনার নির্বাচিত ফ্রিকোয়েন্সিতে চার্জ করা হবে। আপনি যে কোনও সময় বাতিল করে দিতে পারেন। পুনরাবৃত্তিমূলক কেনাকাটার অর্ডারগুলো ম্যানুয়াল অর্ডারের অনুকূল দামে কার্যকর হবে এমন কোনও গ্যারান্টি নেই।

বিনিয়োগ চলছে

Kraken অ্যাপে পুনরাবৃত্তিমূলক কেনাকাটা সেট আপ করুন

Contact activity